Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর)||

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪ নং বালিজুড়ী ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর হোসেন ।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. সুলতান মাহমুদ, জামালপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামালপুর সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি আল ইমরান সুজন, মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর পৌর আমির আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম সহ মাদারগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তাগণ বলেন কোরআনের শাসন ব্যবস্থা কায়েম জন্য ইসলামের দাওয়াতকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই দ্বীনের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তারা বলেন, আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। বক্তাগন দেশে গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.