মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, মাদারগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী, উপজেলা আনসার কমান্ডার উত্তম কুমার ধর, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নূরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখের সভাপতি তারিকুল ইসলাম, এনসিপি মাদারগঞ্জের প্রধান সমন্বয়ক আব্দুল মালেক, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু। অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



