Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:28 pm
জামালপুর

মেলান্দহে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

মেলান্দহে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসেম আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলকোচা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল ফুলকোচা গ্রামের মুঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাসেম আলী ফুলকোচা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement