মুক্তকাল ডেস্ক:
সাপ্তাহিক মুক্তকাল-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিনিধি (সাংবাদিক) হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তাফা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলীর সভাপতিত্বে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ, লেখার মান, বিষয়বস্তুর বৈচিত্র্য, দায়িত্বশীল সাংবাদিকতা ও সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে এ বছর বর্ষসেরা প্রতিনিধি হিসেবে মোহাম্মদ গোলাম মোস্তাফাকে নির্বাচিত করা হয়েছে।
এ সময় প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেসুর রহমান লিখন, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ, জামালপুর নিউজ ২৪-এর সম্পাদক সাইমুম সাব্বির শোভনসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তারা স্থানীয় সাংবাদিকতায় মুক্তকাল-এর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সাপ্তাহিক মুক্তকাল-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
