এহসানুল মাহবুব: জামালপুরের দেওয়ানগঞ্জে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ইসলামপুর রোড এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সেলিম উর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল ও বায়োপেস্টিসাইড)। এছাড়াও জামালপুর-১ টেরিটরির টি এস ও কৃষিবিদ ডিলটন চন্দ্র সিনহা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ টেরিটরির ৭ জন ডিলার ও ৪৮ জন রিটেইলারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি কৃষিবিদ মোঃ সেলিম উর রহমান তার বক্তব্যে ব্র্যাকের পরিচিতি তুলে ধরেন এবং হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের বৈশিষ্ট্য ও পার্থক্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে হাইব্রিড ধান চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব।
বিশেষ অতিথি মোঃ জহুরুল ইসলাম তার বক্তব্যে উত্তম কৃষি চর্চা, সবজি বীজের গুণগত মান এবং বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কৃষির আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।
উত্তম কৃষি পদ্ধতিতে টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে কর্মশালা অনুষ্ঠিত




