Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:06 pm
জামালপুর

বকশীগঞ্জে সৌদি আরবের ৩৩ কার্টুন দুম্বার মাংস বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সৌদি আরব সরকারের প্রেরিত কোরবানির ৩৩ কার্টুন দুম্বার মাংস এতিমখানা, হিজরা ও বেদে সম্প্রদায়ের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন।

Advertisement

এ সময় উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষক, হিজরা ও বেদে সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সৌদি আরব থেকে প্রেরিত ৩৩ কার্টুন দুম্বার মাংসের মধ্যে ৩২টি কার্টুন উপজেলার ৩২টি এতিমখানায় এবং ১টি কার্টুন হিজরা ও বেদে সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন,

“সৌদি আরব সরকারের এই কোরবানির মাংস বিতরণ একটি বার্ষিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর কাছে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। এ ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলায় ৩৩ কার্টুন মাংস বরাদ্দ পাওয়া গেছে।”

মাংস বিতরণ কার্যক্রমে সহায়তা পাওয়ায় হিজরা, বেদে ও এতিমখানার শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বকশীগঞ্জে সৌদি আরবের ৩৩ কার্টুন দুম্বার মাংস বিতরণ: উপকারভোগী এতিমখানা, হিজরা ও বেদে সম্প্রদায়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সৌদি আরব সরকারের প্রেরিত কোরবানির ৩৩ কার্টুন দুম্বার মাংস এতিমখানা, হিজরা ও বেদে সম্প্রদায়ের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন।

এ সময় উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষক, হিজরা ও বেদে সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সৌদি আরব থেকে প্রেরিত ৩৩ কার্টুন দুম্বার মাংসের মধ্যে ৩২টি কার্টুন উপজেলার ৩২টি এতিমখানায় এবং ১টি কার্টুন হিজরা ও বেদে সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন,

“সৌদি আরব সরকারের এই কোরবানির মাংস বিতরণ একটি বার্ষিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর কাছে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। এ ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলায় ৩৩ কার্টুন মাংস বরাদ্দ পাওয়া গেছে।”

মাংস বিতরণ কার্যক্রমে সহায়তা পাওয়ায় হিজরা, বেদে ও এতিমখানার শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement