মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
মানবিক উদ্যোগ ও সমাজসেবায় ঐক্যবদ্ধ হয়ে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর গঠন করেছে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি।
শনিবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এক ভার্চুয়াল সভায় সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
আগামী দুই বছরের জন্য ঘোষিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—
সাবেক কুয়েত প্রবাসী শাহজাহান সিরাজ, ইতালি প্রবাসী সবুজ আলী, সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম, সাবেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী এমডি শিমুল, সাবেক কুয়েত প্রবাসী রকিবুল ইসলাম, সাবেক সাইপ্রাস প্রবাসী শাহরিয়ার স্বপন, সাবেক সৌদি প্রবাসী হাজি মো. ফজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাঈদ তালুকদার, আমেরিকা প্রবাসী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সৌদি আরব প্রবাসী সামিউল ইসলাম, জাপান প্রবাসী ইফতেখার চৌধুরী লেমন, সাবেক সৌদি প্রবাসী আমানুল্লাহ প্রামাণিক ও সাবেক মালয়েশিয়া প্রবাসী মাসুদুর রহমান রাসেল।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলম।
সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন, আর সভা পরিচালনা করেন সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদ রানা।
সভায় বিভিন্ন দেশ থেকে প্রবাসী উপদেষ্টা সদস্য ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।
একই সময়ে বালিজুড়ী বাজারস্থ মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কার্যালয়ে উপস্থিত ছিলেন ৬ জন উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য।
নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণার পর কার্যালয়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
এ সময় উপদেষ্টা সদস্যরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং কার্যনির্বাহী কমিটির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে উপজেলার ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার, অতিদরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, ঈদ সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণসহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে।




