Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:08 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুরে থেকে ২ শিশুর লাশ উদ্ধার

শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুরে থেকে ২ শিশুর লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ২০ ঘণ্টা পর বুধবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

Advertisement

নিহতরা হলো ওই এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

স্থানীয়রা ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খুঁজাখুজি করেও তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দিয়ে পোস্ট করা হয়।

বুধবার সকাল ৭টার দিকে বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস খামারে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা দুই শিশুর মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছেন। তারা বলছেন, শিশু দুটির বাড়ি ঘটনাস্থল থেকে অনেক দূরে। এ পুকুরে মাসখানেক আগেও রহস্যজনকভাবে একজন মারা যায়। পরে প্রজেক্টের মালিক সেটি ধামাচাপা দেয়।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.