মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে এলাকার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
৫ নং জোড়খালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সভাপতিত্ত্ব করেন চর গোলাবাড়ি ৫ নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রওশন আলী সরকার ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, হলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম, মাদারগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, মেলান্দহ পৌর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, মেলান্দহ বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতের আমির আনিসুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি জাকিরুল হক মিন্টু সহ আরো অনেকে।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে চলমান সমস্যা তুলে ধরেন, বিশেষ করে চর গোলাবাড়ি ব্রীজ সহ আরো কয়েকটি ব্রীজ ও মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং তা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পাটাদহ কয়ড়া হাইস্কুলের পুকুর ভরাট করে খেলার মাঠ তৈরি করার কথাও আলোচনা হয়।
বক্তারা বলেন, উন্নত সমাজ গড়তে সবাইকে নিজেদের অবস্থান থেকে সচেতন হতে হবে। এলাকার উন্নয়ন কেবল সরকারের উপর নির্ভর করে নয়, বরং জনগণের অংশগ্রহণ ছাড়া তা সম্ভব নয়। বিগত সরকারের আমলে উন্নয়নের ফাকা বুলি বললেও ৫ নং ইউনিয়নে কোন উন্নয়ন করেনি। দীর্ঘ ২৫ বছরেও চর গোলাবাড়ি ব্রীজ এখনো হয়নি। আশা করা যায় অচিরেই এই গ্রামের মানুষ প্রকৃত উন্নয়ন দেখতে পাবে ইনশাআল্লাহ।
সুধী সমাবেশে উপস্থিত অতিথিরা অচিরেই এলাকার রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান ও আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের সভাপতি ও ৫ নং ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক জান্নাতুল ফেরদৌস চর গোলাবাড়ির জনগণের পক্ষ থেকে প্রধান অতিথি একেএম ইহসানুল হক, সাবেক সচিবকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।




