Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

মেলান্দহে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

মেলান্দহে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার||

উপজেলা প্রকৌশলী সুবাশিষ রায়ের কর্মকাণ্ডে সাধারণ মানুষ সমস্যায় পড়ায় স্থানীয়রা মানববন্ধন ও অপসারণের দাবি জানিয়েছেন।

Advertisement

রবিবার, দুপুর ৩ টার দিকে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দপ্তরে সেবা নিতে গেলে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন।

তারা দাবি করেছেন, সাধারণ মানুষ যাতে সুবিধাভোগী হয় এবং সরকারি কর্মকাণ্ড স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়, তা নিশ্চিত করা হোক।

মানববন্ধনে বক্তৃতা দেন- রাশি আহমেদ, সুলতান মাহমুদ, শাহরিয়ার আহমেদ

রাশি আহমেদ বলেন, তিনি নিষিদ্ধ সংগঠন ইসকনের গুপ্ত সক্রিয় সদস্য ও অর্থদাতা এবং তাকে পদায়ন করিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

সুলতান মাহমুদ বলেন, উন্নয়ন কার্যক্রমের সুবিধা জনগণ যাতে সঠিকভাবে পায়, তা নিশ্চিত করতে স্বচ্ছতা জরুরি।এছাড়াও সে উপজেলা তে ৪ বছরের কাছাকাছি অবস্থান করে এক অদৃশ্য শক্তির মাধ্যমে টিকে থাকে তার বদলি হয় না। শুনছি সে বদলি যাতে না হয় তার জন্য প্রচুর টাকা খরচ করে।

শাহরিয়ার আহমেদ বলেন, সরকারি দপ্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা এই মানববন্ধন আয়োজন করেছি।তার অফিসে গেলে সঠিক সময়ে সেবা পাওয়া যায় না।হয়রানির শিকার হয়ে কাজ করে নিতে হয়। আমরা শুনছি তার ভাই আওয়ামী লীগ এর ক্যাডার

উপজেলা প্রকৌশলী পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement