Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

Advertisement

সোমবার ৬ (অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দি ইসলামী ব্যাংকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী ও সাধারণ গ্রাহকবৃন্দ। এদর মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক ও সততা ডাল মিলের মালিক মন্জুরুল হক চান, মেসার্স ইমরান ট্রেডার্সের মোঃ বেলাল হোসেন, শহিদ ডেইরী ফার্মের শহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষে মোঃ ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী একটি গোষ্ঠী বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে বিপুল পরিমাণ অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। যার ফলে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান তারা।

তারা আরোও বলেন, এস আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে  হবে।

Advertisement