Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
ময়মনসিংহ বিভাগ

গণঅভ্যুত্থানে হাসিনাকে হটানো হলেও ছাত্র-জনতার আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয়নি : নাহিদ

গণঅভ্যুত্থানে হাসিনাকে হটানো হলেও ছাত্র-জনতার আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয়নি : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছি।

সেদিন ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারকে হটিয়েছিল, তা আজও বাস্তবায়ন হয়নি।

Advertisement

রোববার দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট মাঠে এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে। এটা এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না।

তিনি বলেন, অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নতুন সংবিধানে মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও সকল অপকর্মের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে ও নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি।

বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.