Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:05 pm
জামালপুর

নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সহ-সভাপতি নাইমুর রহমান মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোস্তফার গ্রামের বাড়ি সদর উপজেলার তুলশীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মোস্তফার ছোট ভাই শামীম বলেন, মোস্তফা ছাত্রলীগ করলেও কোনদিন কোন অন্যায় করেনি, কারো ক্ষতি করেনি। শুনেছি এলাকার বিএনপির লোকজন পুলিশ ডেকে এনে গ্রেপ্তার করিয়েছে, এ কাজ কে করেছে তা জানি না। তবে মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে আল্লাহ বিচার করবে।

জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক জানান,নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাইমুর রহমান মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।  আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.