Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
জামালপুর

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না আবুল কালামের

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না আবুল কালামের

মুক্তকাল ডেস্ক||

জামালপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার সময় বাসচাপায় আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের কাজীর আখ এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল কালাম সদর উপজেলার রশিদপুর এলাকার আলতি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় শ্যালিকার বিয়ের অনুষ্ঠান শেষে পৌর শহরের কাজীর আখের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী রাজিব বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আবুল কালামকে চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে এক কিলোমিটার দূরে কম্পপুর এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জমির মধ্যে গিয়ে পড়ে। পরে বাসটি রেখে চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

এদিকে ঘটনার কিছুক্ষণ পর রাজিবের আরেকটি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, আবুল কালাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.