Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ তিন মাহিন্দ্রযাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সাতজন।

বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার দত্তপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- উপজেলার পাইকুরা গ্রামের আব্দুস ছোবান ও তার ছেলে সবুজ মিয়া এবং দড়িপাঁচাশি গ্রামের কোহিনুর সুলতানা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অন্যদিকে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ যাচ্ছিল মাহিন্দ্রটি। দত্তপাড়া মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস চাপা দেয় ওই মাহিন্দ্রটিকে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-ছেলেসহ ‍তিনজন। এ সময় সাত মাহিন্দ্রযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাতজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.