Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

জাবিপ্রবিতে ৪ শহীদ পরিবারকে সম্মাননা

জাবিপ্রবিতে ৪ শহীদ পরিবারকে সম্মাননা

জাবিপ্রবি প্রতিনিধি|| 

‘স্মৃতি, সংগ্রাম রাষ্টচিন্তা: সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ আগস্ট) স্বরণ র্যালির মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা, রচনা ও বির্তক প্রতিযোগীতা এবং শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

ছাত্রী হলের প্রোভেস্ট ড. মৌশুমী আক্তার ও শিক্ষার্থী এন্যির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার গণঅভ্যুত্থানে শহীদ ৪ শহীদ পরিবারের সদস্য, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান তার বক্তবে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের স্পৃহা ধারণ করে ভবিষ্যত সম্মৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মানে মনোযোগী হওয়ার উদাত্ত আহবান জানান।

রাষ্ট্রের সংকটের জায়গাগুলো চিহিৃত করার ও সমাধানের পন্থা বের করার চিন্তাশীলতার তথা রাষ্টচিন্তার উপর জোরদার করেন।

অনুষ্ঠানে ‘গণঅভ্যুত্থানের শিক্ষা ও রাষ্টচিন্তার দীক্ষা: সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট গঠনের প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াসির আরাফাত, যীনাত মিয়া আজিজুল, মো. মোরসালিন, আব্দুল আহাদ, শায়লা আক্তার, উমর ফারুক, চৈতালী জ্যোতী, শাহরুখ ইসলামসহ শিক্ষার্থীরা

অনুষ্ঠানে বক্তব্য প্রদান, রচনা প্রতিযোগীতা, ভিডিও কনটেস্ট ও বির্তক প্রতিযোগীতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.