Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
অন্যান্য

পাকিস্তানে খেলার অনুমতি পেলেন সাকিব

পাকিস্তানে খেলার অনুমতি পেলেন সাকিব

পিএসএলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি।

এরপর বৃহস্পতিবার (১৫ মে) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব।

Advertisement

এরই মধ্যে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছিলেন সাকিব।সেই আবেদনের প্রেক্ষিতে তাকে পিএসএলের খেলার অনুমতি দিয়েছে বোর্ড।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এরা আগে আজ এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে লাহোর। মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

একই বিবৃতিতে নিজের প্রতিক্রিয়ায় সাকিব বলেন, এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.