Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:02 pm
মুক্তদেশ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

Advertisement

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

দুপুর ২টার দিকে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের দূতালয় প্রধান মো. আলমাস হোসেন ও সহকারী হাইকমিশনের কর্মকর্তা ওমর শরীফ ওই ১১ জন নাগরিককে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে নিয়ে আসেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলামের কাছে তাদের সোপর্দ করা হয়।

দেশে ফেরা ১১ বাংলাদেশির মধ্যে রয়েছেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফারজানা আহমেদ নিপা, ফেনীর পরশুরাম উপজেলার ইব্রাহীম মজুমদার, বাগেরহাটের শরণখোলার হেলাল জমাদ্দার, রাজশাহীর বাঘা উপজেলার আকরামুল ইসলাম অনিক, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, একই এলাকার রুহুল শেখ, আশ্রাফুল হক, সুমন রানা, বাহারুল ইসলাম, মামুন আলী ও রুহুল আমীন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ১১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরে পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.