সাইদুর রহমান, (জামালপুর শহর প্রতিনিধি)
জামালপুরের সুপরিচিত সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার মান আরও উন্নত করতে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শওকত আলম মীর। সোমবার, ৩ নভেম্বর সকাল ১১টায় কলেজে তাঁর আগমন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কলেজ শাখার পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম। ছাত্র শিবিরের কলেজ সভাপতি শামসুদ্দিন সোলায়মান অধ্যক্ষকে ফুল দিয়ে সাদরে বরণ করেন। এছাড়া শহর শাখার সেক্রেটারি জামাল হোসেন এবং কলেজ শাখার অন্যান্য নেতৃত্ববৃন্দও উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং শিবিরের দায়িত্ব ও কলেজের একাডেমিক পরিবেশ সম্পর্কে অবহিত হন।
অধ্যক্ষ শওকত আলম মীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার প্রতি নিষ্ঠা, অধ্যবসায় ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব নিয়ে প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। তাঁর শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি ও আন্তরিক নেতৃত্ব শিক্ষার্থী ও শিক্ষকের উভয়কেই অনুপ্রাণিত করেছে।




