- গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদিকে, হাজার হাজার মানুষ অবরুদ্ধ উত্তর গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
- কামাল আদওয়ান হাসপাতালের আটক পরিচালক ড. হুসাম আবু সাফিয়ার পরিবার বিশ্ব সম্প্রদায়ের প্রতি তার মুক্তি নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ৫১ বছর বয়সী এই চিকিৎসক বর্তমানে নেগেভ মরুভূমির সডে তেইমান কারাগারে বন্দী আছেন বলে জানা গেছে।
- গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের কড়াকড়ি আরোপিত সাহায্য ও শীতকালীন সরবরাহের অভাবে উপকূলীয় অঞ্চলে হাইপোথার্মিয়ায় অন্তত সাতজন ফিলিস্তিনি মারা গেছেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
- ফিলিস্তিনি বন্দী মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি বন্দী সমিতি জানিয়েছে, গাজা থেকে আটক আরও পাঁচজন ইসরায়েলি কারাগারে মারা গেছেন।
- ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, এ সময় মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠে।
- লেবাননে, জাতিসংঘ জানিয়েছে যে এক মাস আগে চুক্তিবদ্ধ অস্ত্রবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকার মধ্যেই ৮ লাখেরও বেশি মানুষ তাদের ঘরে ফিরে গেছে। – আল জাজিরা


