আল জাজিরা: ইসরায়েলি বাহিনী শনিবার গাজায় বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৩৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, ওয়াফা সংবাদ সংস্থার বরাতে জানা যায়। নিহতদের বেশিরভাগই অবরুদ্ধ উত্তর গাজার অঞ্চলের বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আটক রোগী এবং হাসপাতালের মেডিকেল কর্মীদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যে হাসপাতালের পরিচালক ড. হুসসাম আবু সাফিয়ার অবস্থান এখনো অজানা।
Image: [Ashraf Amra/Anadolu]




