Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:04 am
অন্যান্য

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে থেমে থাকা আমবোঝাই একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়।

আহত ও নিহত ব্যক্তিরা মধ্যে সবাই পঞ্চগড়, দিনাজপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা। তারা পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রী ছিলেন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন যাত্রীর নাম-পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম তামান্না আক্তার (২৪)। তিনি নোয়াখালীর হাশেম আলীর মেয়ে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার সাকিব হাসান ও তার স্ত্রী মৃত্তিকা, বালাভির গ্রামের তরিকুল ইসলাম, ইসলামপুরের নাসিমা বেগম, ঘোড়াঘাট উপজেলার মাসুদ রানা, নবাবগঞ্জ উপজেলার গাজীবুর রহমান এবং নোয়াখালীর ফখরুল ইসলাম। তাঁদের মধ্যে কয়েকজন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বাকিরা দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.