Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
মুক্তদেশ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলছে।

শনিবার (১৪ জুন) সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

Advertisement

এ ছাড়া যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীও দেখা যায় মানুষের ভিড়।

ভ্যাপসা গরম আর তীব্র পরিবহণ সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। অতিরিক্ত মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহণগুলো।

শনিবার সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি।

এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.