Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:49 pm
মুক্তদেশ

‘শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না’

‘শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না’

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকার ও এর সঙ্গে সংশ্লিষ্টদের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। তাদেরকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দিয়েছি। তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এ ছাড়াও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই প্রতিবেদন আমাদের জন্য একটি প্রমাণ। শেখ হাসিনা ও তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।

তিনি আরও বলেন, এরমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। এটি অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে আমরা আইনের আওতায় আনবো। আর এটা হতেই হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.