Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:19 pm
দূর্ঘটনা

মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে সিএনজিচালিত অটোরিকশাটিকেও ধাক্কা দেয় বাসটি। এরপর বাসটি সড়কের পাশের প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এতে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, বাসচালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement