Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

কুড়িগ্রামে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে পৌর শহরের কাঁচারীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত আশরাফুল ইসলাম কাঁচারীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,আশরাফুল সকালে পুকুরপাড়ে হাঁটছিলেন। এক পর্যায়ে চোখে-মুখে পানি দিতে পুকুরে নামেন তিনি। পরে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে স্থানীয়টা ছুটে এসে তাকে উদ্ধার করে পাড়ে তুলেন। পরে দেখা যায় তিনি মারা গেছেন।

নিহতের স্বজনরা জানান, আশরাফুল প্রায় পাঁচ বছর ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.