Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহালম।

Advertisement

মৃত যুবক উপজেলার কেদার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিবেরহাট গ্রামের দুলাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৮)। সুমন পেশায় অটোরিকশা চালক।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সুমন মারা যান।

প্রতিবেশী হবিবুর রহমান ও ছাইদুল ইসলাম জানান, সুমন অটোরিকশা চালাতো। প্রতিদিনের মতো সকালে চার্জে দেওয়া অটো খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত সুমনকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।

এ বিষয়ে কচাকাটা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহালম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.