Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
অন্যান্য

জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবি পার্টি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ইতোমধ্যে জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে সমঝোতার আলোচনা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলমান রয়েছে। মনোনয়নপত্র জমা শেষে ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের উচিত যৌথ অভিযান পরিচালনা করা। নির্বাচিত হলে তিনি জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবেন বলেও অঙ্গীকার করেন।
এবারের নির্বাচনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement
Advertisement