মাদারগঞ্জ প্রতিনিধি:
মহান মে দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পৌরসভা চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায়, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, পৌর সভাপতি বজলুর রশিদ সরকার, শ্রমিকনেতা নান্নু পারভেজ ও শ্রমিক শওকত আলীসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, জেলা যুবদলের সদস্য আল আমিন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক ও শ্রমিকনেতাদের দাবির প্রেক্ষিতে মাদারগঞ্জ পৌর বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশনে দ্রুত সময়ের মধ্যে টয়লেট স্থাপনের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন।




