Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:54 am
অন্যান্য

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মাহফুজ আলম বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন করব না। এ কারণেই সরকার থেকে সরে যেতে চাইনি। তবে সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে কারণেই আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না—এই সিদ্ধান্ত আমার আগেই নেওয়া ছিল।”
উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে তার ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “তিনি এনসিপির নেতা। নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”
এর আগে সোমবার ফেসবুকে দেওয়া এক ঘোষণায় মাহফুজ আলম জানান, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনের সঙ্গে যুক্ত থাকলেও তিনি এনসিপির অংশ হচ্ছেন না।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “ইতিহাসের এই চলমান পর্বে বাংলাদেশ এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয় বলে মনে করি।”

Advertisement
Advertisement