মুক্তকাল প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি দল যুক্ত হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত হলে দলটির নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে জামায়াত আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন মাওলানা আবদুল হালিম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম জানান, গতকাল দুটি নতুন দল যুক্ত হওয়ায় জোটের সদস্য সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। বর্তমানে আরও একটি দলের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা-১৩ আসন জোটের প্রার্থী হিসেবে মাওলানা মামুনুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল
Oplus_131072




