মাদারগঞ্জ প্রতিনিধি:
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বালিজুড়ী এফ এম হাইস্কুল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।
এ সময় মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির প্রচার মিছিল
Oplus_131072




