মাদারগঞ্জ প্রতিনিধি:
মানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রতিবারের ন্যায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঘুঘুমারী, নলছিয়া, বিনোদটঙ্গী ও ঝাড়কাটা এলাকার প্রায় দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসাইন সুমন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী মোঃ বেলাল হোসেন। এছাড়াও বক্তব্য ও উপস্থিতি দেন সংগঠনের উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ, এমডি শিমুল, রকিবুল ইসলাম, আলহাজ্ব মোঃ ফজলুল হক, আমানউল্লাহ মেম্বার এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবিউল ইসলাম, এমডি মামুন, আল আমিন, আতিক, মাসুদ, মহন, আইয়ুব আলী, তাপস, লিটন ও সিরাজুল ইসলাম খাঁজা। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকল প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Oplus_131072




