Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
অন্যান্য

বিশ্বের ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল নেতা ডাঃ আউয়াল

বিশ্বের ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল নেতা ডাঃ আউয়াল

স্টাফ রিপোর্টার: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ডাঃ আউয়াল। এতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে পিকিং বিশ্ববিদ্যালয়।

Advertisement

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। এছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট পেয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাঃ আউয়াল বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদকে। তারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’

Advertisement