Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:54 am
অন্যান্য

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ: নেতৃত্বে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ: নেতৃত্বে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু

Oplus_131072

আতিকুর রহমান আতিক :
জাতীয় পার্টির সাবেক জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

Advertisement

নতুন এই রাজনৈতিক জোটে নিম্নোক্ত দলগুলো যুক্ত হয়েছে—জনতা পার্টি বাংলাদেশ,বাংলাদেশ জাতীয় পার্টি,তৃণমূল বিএনপি,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন,বাংলাদেশ মুসলিম লীগ,জাতীয় ইসলামিক মহাজোট,জাতীয় সংস্কার জোট,বাংলাদেশ লেবার পার্টি,স্বাধীন পার্টি,জাতীয় স্বাধীনতা পার্টি,বাংলাদেশ মানবাধিকার পার্টি,বাংলাদেশ সর্বজনীন দল,বাংলাদেশ জনকল্যাণ পার্টি,অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি,বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন,ডেমোক্রেটিক পার্টি,বাংলাদেশ জাতীয় লীগ

নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে “গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্থিতিশীলতা” অর্জনের লক্ষ্যেই এই বৃহৎ জোটের সূচনা।

Advertisement