Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ সাত মাস পর আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ভারত থেকে দুটি ট্রাকে করে কাঁচা মরিচের প্রথম চালান বন্দরে এসে পৌঁছে।

Advertisement

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই মরিচ রপ্তানি করেছে। অন্যদিকে, বাংলাদেশের হিলিভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান এন.পি. ইন্টারন্যাশনাল এই চালানটি আমদানি করে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, দেশে কাঁচা মরিচের দাম বাড়তে থাকায় আমদানি শুরু করা হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

তিনি আরও জানান, বর্তমানে আমদানিকৃত কাঁচা মরিচ হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি ১৫০ টাকা এবং খুচরা বাজারে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে বাজারে মরিচের দাম আরও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.