মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদের যমুনা সভাকক্ষে দিবসটি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম শাহাদাত হোসেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




