Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের সাত গ্রামে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

ঈদুল আযহা পালিত গ্রামগুলো হলো, সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

প্রত্যেকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে থেকে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

এরপর কুরবানির পশু জবাই করা হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার মানুষেরা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.