বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম আজ সোমবার শুরু হচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনে কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।
এতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন। সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।
মুক্তকাল/এসআর




