Skip to content
প্রকাশ- November 5, 2026 , 20:41 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন

সরিষাবাড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি:

‘ক্রীড়াই হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ শীর্ষক নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর স্থানীয় পর্যায়ে উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গোপাল বাবু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হুমায়ুন কবীর শ্যামল, সরিষাবাড়ী প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম খেলাধুলার গুরুত্ব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে তরুণদের সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।

Advertisement