Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:16 pm
অন্যান্য

মেলান্দহে পুলিশের সহযোগিতায় জমি ও শো-রুম দখলমুক্ত, স্বস্তি ক্রেতার

মেলান্দহে পুলিশের সহযোগিতায় জমি ও শো-রুম দখলমুক্ত, স্বস্তি ক্রেতার

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় অবশেষে পুলিশের সহযোগিতা ও জমির বিক্রেতা মুঞ্জুরুল কবীর বাবুলের সহায়তায় জমিটি দখলমুক্ত করেছেন ক্রেতা মো. মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে মেলান্দহ থানা পুলিশের সহযোগিতায় জমি ও শো-রুম দখলমুক্ত হয়।
মাসুদুর রহমানের অভিযোগ, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি মুঞ্জুরুল কবীর বাবুলের কাছ থেকে সাব-কবলা দলিলের মাধ্যমে পাঁচ শতাংশ জমি কেনার পর থেকেই জমিটি দখলের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেন আদ্রা এলাকার মৃত মুনছুর মাষ্টারের ছেলে হাসান কবির হুমায়ুন।
গত ২ সেপ্টেম্বর রাতে মালঞ্চ বাজারে তার ওয়াল্টন শো-রুমে গিয়ে জমি ফেরত দেওয়ার জন্য চাপ এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দিয়ে শো-রুম থেকে বের করে দেওয়া এবং শো-রুমে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এবং জমির পূর্বের মালিক মুঞ্জুরুল কবীর বাবুলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে পুলিশ ও জমির বিক্রেতার সহযোগিতায় জমিটি দখলমুক্ত ও শো-রুম দখল মুক্ত করে নিজের দখলে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মাসুদুর রহমান।
এ বিষয়ে অভিযুক্ত হাসান কবীর হুমায়ুনের সাথে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে রাজি হননি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এটিএম মাহমুদুল হক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দখল মুক্ত করে দেওয়া হয়।

Advertisement

Advertisement