Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

জামায়াতের বহিষ্কার সিদ্ধান্তের পর ইসির প্রতিক্রিয়া: আনুষ্ঠানিক চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা

জামায়াতের বহিষ্কার সিদ্ধান্তের পর ইসির প্রতিক্রিয়া: আনুষ্ঠানিক চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান স্পষ্ট করেছে কমিশন।

বুধবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, কোনো সংসদ সদস্য যদি রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হন এবং পরে দল তাকে বহিষ্কার করে, তাহলে বিষয়টির আইনি দিক বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ইঙ্গিত দেন, দলীয় সিদ্ধান্তের আলোকে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার প্রশ্নও আইনি প্রক্রিয়ার অংশ হতে পারে।

Advertisement

অন্যদিকে, ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কমিশনের কাছে জামায়াতের বহিষ্কারের আনুষ্ঠানিক নোটিশ পৌঁছেনি। নোটিশ পাওয়ার পর বিষয়টি কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত মতামত নিয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement