Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:36 pm
অন্যান্য

মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত “৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

শনিবার দুপুরে ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচির আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জরুল ইসলাম তরফদার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি মনজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সাইদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

Advertisement