মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫টি অসহায় পরিবারকে ঢেউটিন সহায়তা দিয়েছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। ৬ এপ্রিল সোমবার বিকেল ৩টায় কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর মেয়ে সৈয়দা সাজিদা আলী ও ছেলে সৈয়দ ইয়ামিন আলীর অর্থায়নে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং পরিবহন ভাড়ার টাকা প্রদান করা হয়। কুলাউড়ায় ঘূর্ণিঝড় পরবর্তী সময় থেকেই এই ফাউন্ডেশনটি অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক ও টিম জার্নালিস্টের প্রধান উপদেষ্টা এম মুক্তাদির হোসেইন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি এম মুসাব্বির আলী এবং সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালবেলার প্রতিনিধি মহিউদ্দিন রিপন, টিম জার্নালিস্টের সদস্য সামসুদ্দিন বাবু, জংশন কুলাউড়ার পরিচালক তৌফিকুর রহমান তাহের, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ আহমদ, টিম জার্নালিস্টের সদস্য কামরুজ্জামান জুয়েল, আজিজুর রহমান, জামাল তারেক, মোহাম্মদ আলী শুভন, রেজাউল ইসলাম শাফি, রহমান তারেক ও শাহরিয়ার চৌধুরী প্রমুখ। অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশিদ আলী ফাউন্ডেশন




