Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:36 pm
অন্যান্য

মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নজু মন্ডল (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর বালিকা মাদ্রাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নজু মন্ডল উপজেলার ফাজিলপুর হাজীবাড়ী এলাকার মরহুম আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

Advertisement