Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোহাম্মদ গোলাম মোস্তফা।। বকশীগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুরাদ হোসেন বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কক্সবাজার জেলায় করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ, বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement