Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে জামায়াতে মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে জামায়াতে মানববন্ধন

সাইদুর রহমান, জামালপুর শহর প্রতিনিধি

জামালপুর ফৌজদারি মোড়ে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য একটি বিশাল মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা
মানববন্ধন অনুষ্ঠিত হয় ১৫ অক্টোবর বুধবার সকাল ১০টা থেকে
অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়
সঞ্চালনা করেন অধ্যক্ষ সুলতান মাহমুদ সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা
সভাপতিত্ব করেন মাওলানা আব্দুস সাত্তার আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা

Advertisement

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ছামিউল হক ফারুকী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল আওয়াল সেক্রেটারি জামালপুর জেলা শাখা মাওলানা নুরুল হক জামালী সহকারী সেক্রেটারি জামালপুর জেলা শাখা এডভোকেট সামিউল হক কর্মপরিষদ সদস্য জেলা শাখা এডভোকেট আছিমুল ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখা অধ্যক্ষ জিয়াউল কবির জিয়া প্রশিক্ষণ সেক্রেটারি শহর শাখা মাওলানা শফিকুল ইসলাম নায়েবে আমীর মেলান্দহ উপজেলা শাখা এবং মাওলানা শরিফুল ইসলাম আমীর সদর উপজেলা শাখা
আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে প্রধান অতিথি মাওলানা ছামিউল হক ফারুকী বলেন, পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্তসহ গণভোটের মাধ্যমে ৫ দফা দাবি মেনে নিতে হবে অন্যথায় বাংলার জনগণ ফ্যাসিস্ট আচরণ মেনে নেবে না
তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে রক্ত ও ত্যাগের বিনিময়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছি অথচ আবারও আমাদের গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হচ্ছে
তিনি আরও বলেন, আমাদের অনেক বন্ধুরা পিআর পদ্ধতি বুঝে না কিন্তু সাধারণ মানুষ রিকশাচালক, কুলি, মজুর, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ পিআর বুঝতে পারছে তাই তিনি দাবি করেন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরে পাবে তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না

নেতৃবৃন্দ ৫ দফা দাবি পেশ করেন
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের আয়োজন করা
২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত করা
৫. জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা

তারা বলেন, এসব দাবি পূরণ হলে আগামী নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট প্রদান করতে পারবে
বক্তব্য শেষে সকল নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন

সমাপনী বক্তব্যে জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে সকল ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমরা দৃঢ় থাকব

Advertisement