সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ সুগার মিল এলাকার গাবতলিতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়,আজ শনিবার সকাল আনুমানিক ৬টা ৪৩ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রবিউল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।




