মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাইদী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার।
বকশীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান, বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হাজী রাসেল মাহমুদ, বকশীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদী এবং সহ-সেক্রেটারি এস এম নাজমুস সাকিব।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামী আন্দোলনের আদর্শ, নৈতিক সমাজ গঠন, মানবকল্যাণে কাজ করার গুরুত্ব এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আহ্বান জানান।
সম্মেলনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে
বকশীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, কর্মীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ




