সাজ্জাদ হোসাইন শাহিন:স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ রায়। দায়িত্ব গ্রহণের পর থেকেই থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন শুরু করেছেন তিনি।
জানা যায়, মানবিক আচরণ ও পেশাদার দায়িত্ববোধের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্ব দিচ্ছেন নতুন এই কর্মকর্তা। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক ব্যবহার এবং দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর নিজের অবস্থান স্পষ্ট করে ওসি স্নেহাশীষ রায় বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। কেউ অপরাধ করলে তার পরিচয় বা প্রভাব বিবেচনা করা হবে না— আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এ এলাকায় কোনো স্থান নেই।”
এদিকে নতুন ওসির যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মাদারগঞ্জ মডেল থানায় নতুন ওসি স্নেহাশীষ রায়, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা




